কপ-৩১ সম্মেলন ২০২৬
কপ-৩১ সম্মেলন ২০২৬ হলো জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের ৩১তম বার্ষিক সম্মেলন, যা ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে বিশ্বনেতা, নীতিনির্ধারক ও জলবায়ু আলোচকেরা কার্বন নিঃসরণ কমানো, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি এবং প্যারিস চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনা করছেন।