EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

কপ৩১ সামনে রেখে সংসদে জলবায়ু সম্মেলন ‘এলকয় বাংলাদেশ’ অনুষ্ঠিত

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পিএম

কপ৩১ সামনে রেখে সংসদে জলবায়ু সম্মেলন ‘এলকয় বাংলাদেশ’ অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

অ অ

আসন্ন কপ৩১ সামনে রেখে বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে নীতিনির্ধারণী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করার লক্ষ্যে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে ‘এলকয় বাংলাদেশ ২০২৬’-এর প্রথম দিনের সমাপনী অনুষ্ঠান।

বুধবার (৩০ সেপ্টেম্বর) এলকয় বাংলাদেশের সহযোগী এবং প্রথম দিনের সমাপনী অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান ইয়াং ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক-ইউক্যান, এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও ব্রাইটার্সের যৌথ ব্যবস্থাপনায় এ আয়োজন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি জাহরাত আদিব চৌধুরী।

তরুণদের এ আয়োজনকে স্বাগত জানিয়ে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় শুধু গতানুগতিক আলোচনা নয়, নীতিনির্ধারণী প্রক্রিয়ায় তরুণদের সরাসরি অংশগ্রহণ এবং কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তিনি দেশের যুবসমাজকে বৈশ্বিক ফোরামে বাংলাদেশের জোরালো প্রতিনিধি হিসেবে কাজ করার আহ্বান জানান।

সুন্দরবন, পার্বত্য চট্টগ্রাম, সুনামগঞ্জের হাওর, উপকূলীয় দ্বীপ ও চরাঞ্চলসহ দেশের ৯টি জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে সরাসরি সংলাপ এবং ফোকাস গ্রুপ আলোচনার ভিত্তিতে সম্মেলনটি আয়োজন করা হয়।

সম্মেলনে তরুণদের পক্ষ থেকে বেশ কিছু দাবি ও প্রস্তাব তুলে ধরা হয়। এর মধ্যে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নতুন, অতিরিক্ত এবং পূর্বানুমানযোগ্য অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করার দাবি রয়েছে। পাশাপাশি স্থানীয় যুব ও কমিউনিটি সংগঠনগুলোর জন্য এসব অর্থায়নে সরাসরি প্রবেশাধিকার তৈরির দাবি জানানো হয়।

আয়োজকদের আশা, জাতীয় সংসদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাপনী অনুষ্ঠান ভবিষ্যতে দেশের জলবায়ু নীতি প্রণয়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের তরুণদের অবস্থান আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

উল্লেখ্য, এবার ব্রাইটার্স ফাউন্ডেশনের আয়োজনে ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর এলকয় অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুন