EN ☀️
×

Follow Us

কূটনীতি

কপ৩১ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২২ পিএম

কপ৩১ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অ অ

আগামী নভেম্বরে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলন কপ৩১-এর বিশ্বনেতাদের সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

রবিবার (১৮ অক্টোবর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় প্রতিমন্ত্রী তাকে এ তথ্য জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত রামিস সেন কপ৩১ আয়োজনের প্রস্তুতি সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) ৩১তম সম্মেলন কপ৩১ আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হবে। সম্মেলনের অংশ হিসেবে ১১ ও ১২ নভেম্বর বিশ্বনেতাদের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী তারেক রহমানের ওই সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে জানতে চান। জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী বিশ্বনেতাদের সম্মেলনে অংশ নেবেন।

শামা ওবায়েদ ইসলাম আশা প্রকাশ করেন, কপ৩১-এর ফাঁকে বাংলাদেশ ও তুরস্কের নেতাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে। তিনি জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়নে দুই দেশের সহযোগিতা আরও গভীর করার ওপর গুরুত্ব দেন।

কপ৩১ আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দনও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

আরও পড়ুন