ডেঙ্গু
ডেঙ্গু বা ডেঙ্গু জ্বর একটি এডিস মশাবাহিত ভাইরাসজনিত গ্রীষ্মমণ্ডলীয় রোগ। সংক্রমণের ৩–১৫ দিনের মধ্যে জ্বর, মাথাব্যথা, বমি, পেশি ও গাঁটে ব্যথার মতো উপসর্গ দেখা দেয়। বেশিরভাগ রোগী ২–৭ দিনের মধ্যেই সেরে ওঠে, তবে কিছু ক্ষেত্রে রোগটি মারাত্মক ডেঙ্গু হেমোরেজিক ফিভার বা ডেঙ্গু শক সিনড্রোমে রূপ নিতে পারে, যেখানে রক্তপাত, রক্তে প্লাটিলেট কমে যাওয়া এবং রক্তচাপ বিপজ্জনকভাবে হ্রাস পায়। এই পেজে পাবেন ডেঙ্গুর সর্বশেষ প্রাদুর্ভাব, আক্রান্ত ও মৃত্যুর আপডেট, বিশেষজ্ঞ মতামত, চিকিৎসার তথ্য, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং সরকারি নির্দেশনা—সব খবর একজায়গায়।