২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৫
ডেঙ্গুতে চলতি বছর মৃত্যু ৪৭৪, হাসপাতালে ভর্তি দেড় লাখ ছাড়াল
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পিএম
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৫ জন।
মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু পরিস্থিতির তথ্য তুলে ধরা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেঙ্গুতে মারা যাওয়া ৮ জনের মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭ জন এবং খুলনা বিভাগে ১ জন রয়েছেন।
বুলেটিনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৫৯৫ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ৪৬৮ জনে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৪৭ হাজার ১৫৮ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৫৬৫ জন। এছাড়া চট্টগ্রামে ২০৬ জন, খুলনায় ২২০ জন, বরিশালে ২১১ জন, রাজশাহীতে ২২৯ জন, ময়মনসিংহে ৭৩ জন, রংপুরে ৭১ জন এবং সিলেট বিভাগে ২০ জন রোগী ভর্তি হয়েছেন।
