দেশনেত্রী খালেদা জিয়ার চিরবিদায়
বাংলাদেশের রাজনীতির আকাশে উজ্জ্বল নক্ষত্রদের একজন ছিলেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের অধিকার রক্ষা ও রাজনৈতিক অধিকার আদায়ের সংগ্রামে তিনি ছিলেন দীর্ঘদিনের শক্তিশালী নেতৃত্ব, যাকে কোটি মানুষ ভালোবেসে ‘দেশনেত্রী’ নামে ডাকতেন।
দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ কিডনি, ফুসফুস, হৃদ্যন্ত্র ও চোখের জটিলতায় ভুগছিলেন। হার্ট ও ফুসফুসে সংক্রমণ দেখা দিলে মেডিকেল বোর্ডের পরামর্শে ২৩ নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।৩০ ডিসেম্বর ২০২৫ ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন।
আরও পড়ুন
আরও পড়ুন