বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি বাদশাহর শোকবার্তা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ১২:৪২ এএম
ছবি: সংগৃহীত
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে শোকবার্তা পাঠিয়েছেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) এই শোকবার্তা বাংলাদেশে রাষ্ট্রপতির নিকট পাঠানো হয় বলে আরব নিউজ জানিয়েছে।
শোকবার্তায় সৌদি বাদশাহ প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
একই সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও অনুরূপ শোকবার্তা পাঠিয়েছেন, যা সৌদি নেতৃত্বের শোক প্রকাশে সামিল হওয়ার বিষয়টি নিশ্চিত করে।
আরও পড়ুন