একদিনে ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পিএম
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যুর মিছিলে আরও ছয়জন যুক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২৪৫ জনের মৃত্যু হলো।
বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৯৪৮ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ হাজার ৬১০ জনে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১ হাজার ৮৮২ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৩ হাজার ৮৯০ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৭১৯ জন। এছাড়া খুলনা বিভাগে ২৪৮ জন, বরিশালে ২১২, চট্টগ্রামে ৩৪৩ জন, ময়মনসিংহে ১০২, রংপুরে ৯৯ জন এবং রাজশাহী ২১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।
