EN ☀️
×

Follow Us

স্বাস্থ্য

থামছে না হাম, আরও ৪ মৃত্যু

চলতি বছর হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ১০৮, নতুন শনাক্ত ১২৮ জন

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পিএম

থামছে না হাম, আরও ৪ মৃত্যু

হাসপাতালে হামে আক্রান্ত পাঁচ মাস বয়সী শিশু মাহিম মল্লিকের অবস্থার অবনতি হওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন মা। ছবি: সৌরভ

অ অ

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০৮। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০১ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন।

একই সময়ে নতুন করে ১২৮ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৫২০ জন।

এ ছাড়া ২৪ ঘণ্টায় ১ হাজার ২২১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ৭৩১।

আরও পড়ুন