EN ☀️
×

Follow Us

খেলা

আনভীর স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ উপভোগ করলেন দীনেশ ত্রিবেদী

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পিএম

আনভীর স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ উপভোগ করলেন দীনেশ ত্রিবেদী

ছবি: সংগৃহীত

অ অ

এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। দুই দলের লড়াই উপভোগ করতে মাঠে উপস্থিত হন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

মঙ্গলবারের (১৭ নভেম্বর) এ ম্যাচে গ্যালারিতে বসে খেলা দেখার পাশাপাশি ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে মাঠেও নামেন তিনি। এ সময় ব্যাট ও বল হাতে ক্রিকেটে অংশ নেন দীনেশ ত্রিবেদী। ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে তাঁর সময় কাটানোর মুহূর্তগুলোতে ছিল আনন্দ ও উচ্ছ্বাস।

এদিকে, আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের সম্ভাব্য ভেন্যু হিসেবে আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) তিন সদস্যের প্রতিনিধিদল। সোমবার (১৬ নভেম্বর) তারা স্টেডিয়ামের বিভিন্ন সুযোগ-সুবিধা ঘুরে দেখে। 

ইংল্যান্ডের ২০২৭ সালের বাংলাদেশ সফরের আগে প্রস্তুতি ম্যাচ আয়োজনের সম্ভাব্য ভেন্যু হিসেবে স্টেডিয়ামটি পরিদর্শন করে প্রতিনিধিদল। এ সময় তারা মাঠ, ড্রেসিংরুম, অনুশীলন সুবিধা, জিমনেশিয়াম, সুইমিংপুল, সম্প্রচার, চিকিৎসা, দর্শক ব্যবস্থাপনা ও নিরাপত্তা অবকাঠামো দেখেন।

বিসিবি ও ভেন্যু সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, স্টেডিয়ামের সুযোগ-সুবিধা দেখে সন্তুষ্ট হয়েছেন প্রতিনিধিদলের সদস্যরা। পরিদর্শন শেষে ইসিবি নিজস্ব বোর্ডে বিস্তারিত প্রতিবেদন জমা দেবে। এরপর ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচের ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

উল্লেখ্য, বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট ফর ব্লাইন্ড। ১৫ থেকে ২০ নভেম্বর পর্যন্ত ছয় দিনের এ প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান অংশ নিচ্ছে। সব ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে।

টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল। শিরোপা পৃষ্ঠপোষক সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল (এসবিজি) এবং মিডিয়া পার্টনার টি স্পোর্টস।

আরও পড়ুন