EN ☀️
×

Follow Us

খেলা

সাফের ফাইনালে পাকিস্তান, সেমিফাইনাল থেকেই বিদায় বাংলাদেশের

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১০:৪১ পিএম

সাফের ফাইনালে পাকিস্তান, সেমিফাইনাল থেকেই বিদায় বাংলাদেশের

ছবি: সংগৃহীত

অ অ

সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। এই জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে পাকিস্তান। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ভারত।

জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হাইভোল্টেজ এই ম্যাচের প্রথমার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে দুই দলের লড়াই। গোলের একাধিক সুযোগ তৈরি করলেও আক্রমণভাগের খেলোয়াড়দের ব্যর্থতা ও দুর্ভাগ্যে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। গোলশূন্য সমতায় বিরতিতে যায় বাংলাদেশ ও পাকিস্তান।

ম্যাচ শুরুর পর থেকেই গ্যালারিজুড়ে হাজারো দর্শকের ‘বাংলাদেশ, বাংলাদেশ’ স্লোগানে মুখর হয়ে ওঠে জাতীয় স্টেডিয়াম। আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেললেও পাকিস্তানের বিপক্ষে শুরু থেকেই সমানে সমান লড়াই করে স্বাগতিকরা। দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে।

খেলার বয়স যখন মাত্র দুই মিনিট, তখনই রক্ষণভাগে ভুল করে বসেন ডিফেন্ডার শমিত। সেই সুযোগে পাকিস্তানের ফরোয়ার্ড আল উজাইর শট নিলেও দারুণ দক্ষতায় তা রুখে দেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। এর পাঁচ মিনিট পর বাংলাদেশের হয়ে আক্রমণ শানান কাজেম শাহ। তবে পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাটের দৃঢ়তায় গোল পাওয়া হয়নি স্বাগতিকদের।

২৩ মিনিটে নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। আগের ম্যাচে দুর্দান্ত গোল করা ফারহান আলী ওয়াহিদের নেওয়া কর্নার থেকে বল পান রাকিব হোসেন। তার জোরালো শট গোলপোস্টে লেগে ফিরে এলে হতাশায় ডুবে যান গ্যালারিতে থাকা বাংলাদেশের সমর্থকরা।

এর দুই মিনিট পরই বাংলাদেশের রক্ষণভাগে আবারও ভুল করেন ডিফেন্ডার রহমত মিয়া। সেই সুযোগে পাকিস্তানের ফরোয়ার্ড উজাইর শট নিলেও এবারও দৃঢ়তায় তা আটকে দেন গোলরক্ষক শ্রাবণ।

৩২ মিনিটে গোলের সুযোগ তৈরি করে পাকিস্তানও। ডিফেন্ডার তারিক কাজী ঠিকমতো মার্কিং করতে না পারায় বল পেয়ে যান পাকিস্তানের ফরোয়ার্ড আব্দুল সামাদ শেহজাদ। তার নেওয়া শট গোলপোস্টে লেগে ফিরে এলে রক্ষা পায় বাংলাদেশ।

প্রথমার্ধের শেষ দিকে ৪১ মিনিটে আবারও সুযোগ পায় বাংলাদেশ। সুকির বাঁ পায়ের শট ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে গোলশূন্যই থেকে যায় দুই দলের লড়াই।

আরও পড়ুন