EN ☀️
×

Follow Us

খেলা

মোহাম্মদ শরীফ ও শচীনকে পেছনে ফেলে ইতিহাস গড়লেন সূর্যবংশী

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৩:০১ পিএম

মোহাম্মদ শরীফ ও শচীনকে পেছনে ফেলে ইতিহাস গড়লেন সূর্যবংশী

বৈভব সূর্যবংশী। ছবি: সংগৃহীত

অ অ

মাত্র ১৫ বছর ২১১ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়ে নতুন রেকর্ড গড়েছেন ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমে বাংলাদেশের মোহাম্মদ শরীফ ও ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলেছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে নতুন নজির গড়েছেন ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন তিনি। মাত্র ১৫ বছর ২১১ দিন বয়সে আন্তর্জাতিক ম্যাচ খেলে পেছনে ফেলেছেন বাংলাদেশের মোহাম্মদ শরীফ ও ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে।

ক্রাইস্টচার্চে ম্যাচের টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শ্রেয়াস আইয়ার। সিরিজের প্রথম ম্যাচে একাদশে জায়গা পাননি বৈভব। তবে দ্বিতীয় ম্যাচের আগে কুঁচকির চোটে ছিটকে যান ঈশান কিশান। তাঁর পরিবর্তে দলে সুযোগ পান ১৫ বছর বয়সী এই তরুণ। ব্যাটিংয়ে নামেন তিন নম্বরে।

মাঠে নামার সঙ্গে সঙ্গেই নতুন ইতিহাসের অংশ হয়ে যান বৈভব। নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলা সবচেয়ে কম বয়সী ক্রিকেটারদের তালিকার শীর্ষে উঠে আসেন তিনি।


এর আগে ২০০১ সালের ১৮ ডিসেম্বর হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল বাংলাদেশের মোহাম্মদ শরীফের। তখন তাঁর বয়স ছিল ১৬ বছর ৬ দিন। বৈভব সেই রেকর্ডও ছাড়িয়ে গেছেন।

নিউজিল্যান্ডের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের বয়সের হিসাবেও শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলেছেন বৈভব। শচীন নিউজিল্যান্ডের মাটিতে অভিষেক করেছিলেন ১৬ বছর ২৮৪ দিন বয়সে। অন্যদিকে, বৈভবের বয়স ছিল মাত্র ১৫ বছর ২১১ দিন।

আরও পড়ুন