EN ☀️
×

Follow Us

খেলা

হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে ফাইনালের স্বপ্ন দেখছে ব্রাজিল

কুনহার জোড়া ও ভিনিসিয়ুসের গোলে দাপুটে জয়; বিশ্বকাপ ইতিহাসের বিশেষ পরিসংখ্যানে ব্রাজিলের ফাইনালে যাওয়ার ইঙ্গিত

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৮:৪৪ পিএম

হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে ফাইনালের স্বপ্ন দেখছে ব্রাজিল

ছবি: সংগৃহীত

অ অ

মরক্কোর বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর ২০২৬ বিশ্বকাপে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। হাইতির বিপক্ষে ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ৩-০ গোলের জয় পেয়েছে কার্লো আনচেলত্তির দল।

প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় সেলেসাওরা। ম্যাথিউস কুনহা জোড়া গোল করেন এবং ভিনিসিয়ুস জুনিয়র একটি দুর্দান্ত গোলে ব্যবধান দাঁড় করান ৩-০। দ্বিতীয়ার্ধে গোলের মুখ না খুললেও পুরো ম্যাচে আধিপত্য ধরে রাখে ব্রাজিল।

এই জয়ে নতুন মাত্রা যোগ করেছে বিশ্বকাপের ইতিহাসের এক বিশেষ পরিসংখ্যান। শেষ চারবার যখনই ব্রাজিল বিশ্বকাপের কোনো ম্যাচের প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল, প্রতিবারই সেই আসরের ফাইনালে উঠেছে দলটি।

এই ঘটনা প্রথম ঘটে ১৯৫০ বিশ্বকাপে দুইবার, এরপর ১৯৯৮ ও ২০০২ বিশ্বকাপে। ১৯৫০ সালে উরুগুয়ে এবং ১৯৯৮ সালে স্বাগতিক ফ্রান্সের কাছে ফাইনালে হারলেও ২০০২ সালে জার্মানিকে হারিয়ে পঞ্চম বিশ্বকাপ শিরোপা জিতে নেয় ব্রাজিল।

পরিসংখ্যান সবসময় ভবিষ্যৎ নির্ধারণ করে না, তবু হাইতির বিপক্ষে ব্রাজিলের দাপুটে পারফরম্যান্স 'হেক্সা' মিশনে সমর্থকদের নতুন করে আশাবাদী করে তুলেছে।

আরও পড়ুন