EN ☀️
×

Follow Us

প্রবাস

অ্যাপয়েন্টমেন্ট ছাড়া বায়োমেট্রিক বন্ধ, সৌদিপ্রবাসীদের জরুরি নির্দেশনা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ এএম

অ্যাপয়েন্টমেন্ট ছাড়া বায়োমেট্রিক বন্ধ, সৌদিপ্রবাসীদের জরুরি নির্দেশনা

ছবি: সংগৃহীত

অ অ

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের ই-পাসপোর্টের বায়োমেট্রিক তথ্য দেওয়ার ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট বাধ্যতামূলক করেছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। আগামী ৯ সেপ্টেম্বর থেকে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো বায়োমেট্রিক গ্রহণ করা হবে না।

রবিবার (৭ সেপ্টেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, আবেদনকারীদের অতিরিক্ত উপস্থিতির কারণে দূতাবাস ও আশপাশের এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


ই-পাসপোর্টের বায়োমেট্রিক দিতে আগ্রহীদের দূতাবাসের নিজস্ব পোর্টালের মাধ্যমে আগেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। নির্ধারিত তারিখ ও সময় ছাড়া কাউকে বায়োমেট্রিক দেওয়ার সুযোগ দেওয়া হবে না।
তবে যাঁদের অ্যাপয়েন্টমেন্ট আগে থেকেই নির্ধারিত রয়েছে, তাঁরা পূর্বনির্ধারিত সময় অনুযায়ী দূতাবাসে গিয়ে বায়োমেট্রিক দিতে পারবেন।

অতিরিক্ত ভিড় এড়িয়ে সুশৃঙ্খলভাবে সেবা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দূতাবাস। একই সঙ্গে প্রবাসীদের নির্ধারিত নিয়ম ও নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।


আরও পড়ুন