EN ☀️
×

Follow Us

প্রবাস

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ বাংলাদেশির

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পিএম

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ বাংলাদেশির

ছবি: সংগৃহীত

অ অ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চালকসহ চার বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে আল-খুরমা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রবাসীদের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত চারজনের বাড়িই সিলেটের কানাইঘাট উপজেলায়। প্রাথমিকভাবে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন করিম উদ্দিন ও খালিদ মিয়া। নিহত অন্য দুজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

জানা গেছে, বিমানবন্দরে যাওয়ার পথে গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই চার বাংলাদেশির মৃত্যু হয়।

এ ঘটনায় সৌদি আরবে থাকা বাংলাদেশি প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের নিজ এলাকাতেও শোকের আবহ বিরাজ করছে।

নিহতদের মরদেহ দেশে পাঠাতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কাজ চলছে। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় কনস্যুলেটের কর্মকর্তারা মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছেন।

আরও পড়ুন