হরমুজ প্রণালিতে আরও একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পিএম
ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় আরও একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) রাতে ওমানের জলসীমার কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার (ইউকেএমটিও)।
ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, নিষেধাজ্ঞা অমান্য করে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করায় ট্যাঙ্কারটিতে হামলা চালানো হয়।
ইউকেএমটিও জানায়, হামলার পর জাহাজটির ইঞ্জিন কক্ষে আগুন ধরে যায়। এতে ওমানের জলসীমার সাত নটিক্যাল মাইল উত্তরে ট্যাঙ্কারটি অচল হয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অবরোধের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। এতে তেল পরিবহনে বিঘ্ন ঘটছে এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে।
