EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগে সৌদিতে দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর

পুলিশ তাদের গ্রেপ্তারের পর তদন্ত শেষে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১১:১৬ এএম

সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগে সৌদিতে দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর

ছবি: সংগৃহীত

অ অ

সন্ত্রাসবাদে অর্থায়ন ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে নিজেদের দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। তাদের বিরুদ্ধে বিদেশি সন্ত্রাসী সংগঠনে যোগ দেওয়ার অভিযোগও ছিল।

শনিবার (১৪ নভেম্বর) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুজন হলেন ফাদেল বিন হাসান বিন আব্দুল্লাহ আল-সাফওয়ানি ও জাওয়াদ বিন আলি কুরাইশ।

মন্ত্রণালয় জানায়, পুলিশ তাদের গ্রেপ্তারের পর তদন্ত শেষে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে। পরে মামলাটি আদালতে পাঠানো হলে বিচারক তাযির হিসেবে তাদের মৃত্যুদণ্ড দেন।


পরবর্তী সময়ে আপিল আদালত ও সুপ্রিম কোর্টও এ দণ্ড বহাল রাখেন। এরপর মৃত্যুদণ্ড কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হয়। গতকাল পূর্বাঞ্চলীয় প্রদেশে তাদের দণ্ড কার্যকর করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, একই ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদেরও একই পরিণতি ভোগ করতে হবে।

বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা দেশগুলোর একটি সৌদি আরব। দেশটিতে নিয়মিত মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

আরও পড়ুন