এআই খাত ও মার্কিন নীতিতে প্রভাবের আশংকা
এনভিডিয়া থেকে সরে দাঁড়ালেন জেনসেং হুয়াং
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পিএম
জেনসেন হুয়াং। ছবি: ব্লুমবার্গ নিউজ
চীনের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে থাকা এক নারী এবং প্রতিষ্ঠানের এক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের বিতর্কের জেরে পদত্যাগ করেছেন চিপ নির্মাতা জায়ান্ট এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং।
তাঁর এই প্রস্থানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্প তার সবচেয়ে বড় কাণ্ডারিকে হারাল, যা ৪ ট্রিলিয়ন ডলারের প্রতিষ্ঠানটির ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) এনভিডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, স্থায়ী উত্তরসূরি খুঁজে না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানের চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) কোলেট ক্রেস অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া সিনপসিসের সাবেক সিইও ও বোর্ড সদস্য হার্ভে জোন্সকে প্রতিষ্ঠানটির প্রথম বোর্ড চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এনভিডিয়ার অন্যতম সহ-প্রতিষ্ঠাতা এবং প্রায় ৩ দশমিক ৬১ শতাংশ শেয়ারের মালিক (চতুর্থ বৃহত্তম বিনিয়োগকারী) জেনসেন হুয়াং কোম্পানির পরিচালনা পর্ষদ (বোর্ড) থেকেও সরে দাঁড়াচ্ছেন। তাঁর পদত্যাগের খবরে প্রাক-বাজার (প্রিমার্কেট) লেনদেনে এনভিডিয়ার শেয়ারের দাম ১০ শতাংশের বেশি কমে গেছে, যার নেতিবাচক প্রভাব পড়েছে সামগ্রিক শেয়ারবাজারে।
বিতর্কের নেপথ্যে
৬৩ বছর বয়সী হুয়াংয়ের বিরুদ্ধে সম্প্রতি অ্যালিস হুয়াং নামে এক চীনা ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কের খবর প্রকাশিত হলে তাঁর ওপর পদত্যাগের চাপ বাড়তে থাকে। সিঙ্গাপুরভিত্তিক ক্লাউড কোম্পানি ‘মেগাস্পিড’-এর সাবেক ওই নির্বাহী চীনের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন বলে মার্কিন কর্তৃপক্ষের ধারণা।
তবে বেইজিং অ্যালিস হুয়াংয়ের গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছে। জেনসেন হুয়াং ও অ্যালিস হুয়াংয়ের মধ্যে কোনো পারিবারিক সম্পর্ক নেই। তবে তাঁদের তাইওয়ান, সিঙ্গাপুর ও ক্যালিফোর্নিয়ায় একসঙ্গে দেখা গেছে।
বিষয়টি নিয়ে চলতি মাসের শুরুতে এনভিডিয়ার বোর্ড একটি স্বাধীন তদন্ত শুরু করে। তবে বুধবার (১১ নভেম্বর) নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, হুয়াং তাঁর অধীনস্থ এনভিডিয়ার হেলথকেয়ার বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বার্লি পাওয়েলের সঙ্গেও বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। এই খবরের পরই বোর্ড জরুরি বৈঠকে বসে তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
এআই খাত ও মার্কিন নীতিতে প্রভাব
বিশ্লেষকদের মতে, হুয়াংয়ের বিদায়ে এনভিডিয়ার প্রাযুক্তিক রূপরেখা তাৎক্ষণিকভাবে নষ্ট না হলেও, বিশাল এই কর্মযজ্ঞ বাস্তবায়নের সমন্বয় ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।
ক্লিয়ারব্রিজ ইনভেস্টমেন্টসের পোর্টফোলিও ম্যানেজার মাইকেল ফেল্ডম্যান বলেন, ‘‘জেনসেন একটি অত্যন্ত জটিল ব্যবস্থার প্রধান পরিচালক ছিলেন।’’
হুয়াংয়ের এই প্রস্থান যুক্তরাষ্ট্রের চিপ রপ্তানি নীতিতেও সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে। চীনের বাজারে প্রবেশাধিকার ধরে রাখতে তিনি বরাবরই সোচ্চার ছিলেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
গত রবিবার ট্রাম্প বলেছিলেন, হুয়াং দেশের জন্য ‘‘অসাধারণ কাজ করেছেন’’ এবং ওই চীনা নারী যে গুপ্তচর ছিলেন, সে বিষয়ে হুয়াংয়ের কোনো ধারণা ছিল না বলে তাঁকে জানিয়েছেন।
একসময় কেবল গেমারদের গ্রাফিক্স কার্ডের জন্য পরিচিত এনভিডিয়াকে এআই বিপ্লবের কেন্দ্রে নিয়ে এসে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিতে পরিণত করেছিলেন জেনসেন হুয়াং।
তাইওয়ান ও দক্ষিণ কোরিয়ায় ভক্তদের কাছে তিনি ছিলেন ‘রক-স্টার’ সিইও। কিন্তু ব্যক্তিগত কেলেঙ্কারি ও জাতীয় নিরাপত্তার প্রশ্নে শেষ পর্যন্ত তাঁকে সরে দাঁড়াতে হলো।
