EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

বিশ্ববাজারে দুই মাসের সর্বনিম্নে জ্বালানি তেলের দাম

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পিএম

বিশ্ববাজারে দুই মাসের সর্বনিম্নে জ্বালানি তেলের দাম

ছবি: সংগৃহীত

অ অ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড ও যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম কমে গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

বৃহস্পতিবার এশিয়ার বিকেলে ব্রেন্ট ক্রুডের দাম ০.৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৭৪ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ১.৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ৮৩ ডলারে নেমে আসে। 

এর আগের দিন বুধবার তেলের দাম ৮ শতাংশের বেশি কমেছিল। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব দেশটির মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম কারণ হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দলের পরাজয়ের পর ইরানের সঙ্গে যুদ্ধের অবসান বা উত্তেজনা কমার সম্ভাবনা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে অনিশ্চয়তা রয়েছে। পরিস্থিতি কোন দিকে যায়, তা নিয়ে উদ্বেগের মধ্যেই বিশ্ববাজারে তেলের দাম কমছে।

সূত্র: বিবিসি

আরও পড়ুন