মার্কিনকর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পিএম
রিয়াদে মার্কিন দূতাবাস। ছবি: সংগৃহীত
নিরাপত্তা উদ্বেগের কারণে সৌদি আরবে কর্মরত ‘জরুরি নয়’ এমন মার্কিন সরকারি কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, ইরান-সমর্থিত হুথি বাহিনী সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এসব হামলায় বেসামরিক মানুষ হতাহত হয়েছেন এবং বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে।
পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলেও সতর্ক করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর সৌদি আরবে কর্মরত মার্কিন সরকারি কর্মচারীদের দেশটির কোনো বিমানবন্দর ব্যবহার করতে হলে মিশন প্রধানের বিশেষ অনুমতি নিতে হবে।
এ ছাড়া সম্ভাব্য বিমানবন্দরে হামলা, আকাশপথ বন্ধ হয়ে যাওয়া, ফ্লাইট বাতিল এবং ভ্রমণে বিঘ্ন ঘটার ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকতে মার্কিন নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে। ভ্রমণের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতেও বলা হয়েছে।
নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আনতে হতে পারে বলে সতর্ক করেছে দেশটির কর্মকর্তারা।
-6acf0b4a0ed62.jpg)