EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

জ্বালানি তেলের দাম বেড়ে ১১৬ ডলার ছাড়াল

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পিএম

জ্বালানি তেলের দাম বেড়ে ১১৬ ডলার ছাড়াল
অ অ

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের (ব্রেন্ট ক্রুড) দাম বেড়েছে। সৌদি আরবকে লক্ষ্য করে ইয়েমেনভিত্তিক হুথি সশস্ত্র গোষ্ঠীর অব্যাহত হামলা, লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালিতে তাদের নিয়ন্ত্রণ এবং হরমুজ প্রণালিতে দীর্ঘদিনের অবরোধের কারণে সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। এর প্রভাবে গত শুক্রবার তেলের দাম গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড তেলের দাম ছিল ১১৬ দশমিক ৭২ ডলার। আগের দিন বৃহস্পতিবারের তুলনায় দাম বেড়েছে ৩ দশমিক ৫৫ ডলার বা ৩ দশমিক ১৪ শতাংশ।

একই দিন যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) প্রতি ব্যারেলের দাম ছিল ১০৩ দশমিক ২৭ ডলার। বৃহস্পতিবারের তুলনায় দাম বেড়েছে ৩ দশমিক ৮ ডলার বা ৩ দশমিক ৮ শতাংশ।

বাজার বিশ্লেষকদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সর্বশেষ গত ২৯ এপ্রিল অপরিশোধিত তেলের বাজারে এমন মূল্য পরিস্থিতি দেখা গিয়েছিল। সে সময় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক অভিযান এবং পাল্টাপাল্টি হামলা তুঙ্গে ছিল।

বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ৬ শতাংশ। একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ২ দশমিক ৩ শতাংশ।

গত কয়েক সপ্তাহ ধরে সৌদি আরবকে লক্ষ্য করে হুথি বিদ্রোহীদের অব্যাহত হামলায় আঞ্চলিক জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। এতে তেল সরবরাহে সম্ভাব্য প্রভাব নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতে তেল ছড়িয়ে পড়ার ঘটনাও বিশ্ব জ্বালানি বাজারের গুরুত্বপূর্ণ এই অঞ্চলে সরবরাহঝুঁকি বাড়িয়েছে।

তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ওয়াল স্ট্রিটের জ্বালানি খাতের সূচক ২ দশমিক ৫ শতাংশ বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। তবে যুক্তরাষ্ট্রের প্রধান শেয়ার সূচকগুলো দিন শেষ করেছে পতনের মধ্য দিয়ে।

সূত্র: রয়টার্স

আরও পড়ুন