EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

সৌদির সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পিএম

সৌদির সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

ছবি: সংগৃহীত

অ অ

সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় দুই দেশের প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতা আরও জোরদারের ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

সম্প্রতি জোটটির প্রথম মহাসচিব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নওমান মাহমুদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন শেহবাজ শরিফ। বৈঠকে মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতা জোরদারের পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন নওমান মাহমুদ।

শেহবাজ শরিফ মক্কা প্রতিরক্ষা চুক্তিকে আঞ্চলিক শান্তি, ঐক্য ও স্থিতিশীলতার ক্ষেত্রে ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতেও এই যৌথ প্রতিরক্ষা কাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


বৈঠকে নওমান মাহমুদ মক্কা প্রতিরক্ষা চুক্তির কাঠামোর মধ্যে প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতা এগিয়ে নেওয়ার পরিকল্পনা তুলে ধরেন। অংশীদার দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা সমন্বয় জোরদার করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

জোটটির প্রথম মহাসচিবের দায়িত্ব গ্রহণ করায় নওমান মাহমুদকে শুভকামনা জানান শেহবাজ শরিফ।


সূত্র: সামা টিভি

আরও পড়ুন