EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে ফেরাতে সৌদি আরবের সহায়তা আহ্বান

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০২:০৭ এএম

নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে ফেরাতে সৌদি আরবের সহায়তা আহ্বান

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফর আবিয়াহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ছবি: পিআইডি

অ অ

সৌদি আরবে সাম্প্রতিক হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া দ্রুতগতিতে এগিয়ে নিয়ে দেশটির সহায়তা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (১৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফর আবিয়াহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় দেশটিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফেরানোর ব্যাপারে সহায়তা আহ্বান করেন তিনি।

এসময় হামলায় আহত বাংলাদেশিদের সৌদি কর্তৃপক্ষের দেওয়া চিকিৎসা ও সেবার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সাম্প্রতিক হামলার ঘটনায় সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করেন শামা ওবায়েদ ইসলাম। এসময় তিনি প্রাণহানির ঘটনায় শোক জানান।


বৈঠকে শামা ওবায়েদ ইসলাম উত্তেজনা নিরসন এবং শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের ক্ষেত্রে সংলাপ ও কূটনীতিকে অগ্রাধিকারপ্রাপ্ত পথ হিসেবে গুরুত্বারোপ করেন।

সৌদি রাষ্ট্রদূত এই কঠিন সময়ে সংহতি ও সমর্থন জানানোর জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান। এ বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টিও উঠে আসে।

আরও পড়ুন