EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

রিয়াদ লক্ষ্য করে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা

সতর্কতা জারির পর রিয়াদে চারটি বিস্ফোরণের শব্দ শোনা যায়

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পিএম

রিয়াদ লক্ষ্য করে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা

ছবি: সংগৃহীত

অ অ

সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। এ ঘটনায় রিয়াদ ও পার্শ্ববর্তী আল-খারজ এলাকায় সতর্কতা জারি করা হলেও পরে বিপদ কেটে যাওয়ার ঘোষণা দেয় দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।

বুধবার (১৪ অক্টোবর) সতর্কতা জারির পর রিয়াদে চারটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।

যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, হুথিরা রিয়াদ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ছুড়েছিল।


এর আগে মঙ্গলবার দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করে সৌদি নেতৃত্বাধীন জোট। বুধবার সৌদি কর্তৃপক্ষ জানায়, প্রতিহত করা ক্ষেপণাস্ত্র দুটির ধ্বংসাবশেষ রিয়াদে পড়ে চারজন আহত হন। এ ছাড়া ১৫টি বাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়।

জোট আরও জানায়, আল-খারজ এলাকায় একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। এ ছাড়া পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলার ঘটনায় সামান্য অগ্নিকাণ্ড ঘটে।

২০১৫ সাল থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। অন্যদিকে, ২০১৪ সাল থেকে ইয়েমেনের রাজধানী সানা ও কয়েকটি প্রদেশ নিয়ন্ত্রণ করছে হুথিরা। ২০২২ সালের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত জুলাইয়ে নতুন করে উত্তেজনা শুরু হয়।

আরও পড়ুন