EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

সিজেপি বিক্ষোভ: অভিজিৎ দীপকেসহ ৩ নেতা মুক্ত

দিল্লি ক্যান্টনমেন্টের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত তাঁদের মুক্তি দেন

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১১:০০ এএম

সিজেপি বিক্ষোভ: অভিজিৎ দীপকেসহ ৩ নেতা মুক্ত

ছবি: সংগৃহীত

অ অ

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তরুণদের দিল্লির যন্তর মন্তরে জড়ো হওয়ার আহ্বান জানানোর অভিযোগে আটক সিজেপির তিন নেতাকে মুক্তি দিয়েছেন আদালত। মুক্তি পাওয়া নেতারা হলেন অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।

শনিবার (১০ অক্টোবর) দিল্লিতে অবতরণের পর উড়োজাহাজের ভেতর থেকেই তাঁদের আটক করে নিয়ে যাওয়া হয়। রোববার (১১ অক্টোবর) সকালে দিল্লি ক্যান্টনমেন্টের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত তাঁদের মুক্তি দেন।


শনিবার দেশজুড়ে রাজনীতিবিদ ও অভিনেতাসহ তিন হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। পরে রাতেই তাঁদের ছেড়ে দেওয়া হয়।

দিল্লির কেন্দ্রীয় অংশের যন্তর মন্তরে বিশৃঙ্খলা ঠেকাতে রাজধানীজুড়ে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলে পুলিশ। এতে বিক্ষোভকারীরা এক জায়গায় জড়ো হতে না পেরে শহরের বিভিন্ন স্থানে ছোট ছোট দলে বিভক্ত হয়ে প্রতিবাদ জানান।

আরও পড়ুন