EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

সিজেপি বিক্ষোভ: ইউটিউবার ধ্রুব রাঠীকে ছেড়ে দিয়েছে পুলিশ

পুলিশের এক কর্মকর্তা জানান, শনিবার রাতে তাকে মুক্তি দেওয়া হয়েছে

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১০:৩৫ এএম

সিজেপি বিক্ষোভ: ইউটিউবার ধ্রুব রাঠীকে ছেড়ে দিয়েছে পুলিশ

ছবি: সংগৃহীত

অ অ

ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচির আগে ভারতের গুরুগ্রাম থেকে আটক আলোচিত ইউটিউবার ধ্রুব রাঠীকে গভীর রাতে ছেড়ে দিয়েছে গুরুগ্রাম পুলিশ।

রোববার (১১ অক্টোবর) পুলিশের এক কর্মকর্তা জানান, শনিবার রাতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, বিক্ষোভ কর্মসূচির আগে শনিবার গুরুগ্রামের সেক্টর ৫৬-তে অবস্থিত নিজ বাসভবন থেকে ধ্রুব রাঠীকে আটক করা হয়।


মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মধ্য দিল্লিতে আয়োজিত বিক্ষোভ দমনের সময় বিরোধী দলের নেতা, সমাজকর্মী ও কনটেন্ট ক্রিয়েটরসহ ছয় হাজারের বেশি মানুষকে আটক করে পুলিশ। ধ্রুব রাঠীও তাঁদের মধ্যে ছিলেন।

পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টার দিকে ক্রাইম ব্রাঞ্চের তিনটি দল তাঁকে আটক করে। পরে তাঁকে ক্রাইম ব্রাঞ্চের কার্যালয়ে নিয়ে প্রায় এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।

আরও পড়ুন