EN ☀️
×

Follow Us

প্রবাস

মালদ্বীপে বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু, কক্ষের তিন সঙ্গী উধাও

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১০:১৮ এএম

মালদ্বীপে বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু, কক্ষের তিন সঙ্গী উধাও

ছবি: সংগৃহীত

অ অ

মালদ্বীপে মো. সজীব (২৭) নামের এক বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার মরদেহ উদ্ধারের সময় একই কক্ষে থাকা তিন প্রবাসীকে পাওয়া যায়নি বলে দাবি করেছে পরিবার। তাদের অনুপস্থিতি ঘিরে স্বজনদের মধ্যে সন্দেহ তৈরি হলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

নিখোঁজ ওই তিন প্রবাসীর মধ্যে দুজন বাংলাদেশের কুমিল্লার বরুড়া উপজেলার বাসিন্দা এবং অন্যজন নেপালের নাগরিক। তাদের অনুপস্থিতি ঘিরে সজীবের মৃত্যুর ঘটনায় সন্দেহ তৈরি হয়েছে স্বজনদের মধ্যে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহত সজীব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষ্মীপাড়া উত্তরপাড়া এলাকার পুরাতন মকিমের বাড়ির আবদুল খালেকের ছেলে।

শুক্রবার (৯ অক্টোবর) রাতে তার মৃত্যুর খবর দেশে পৌঁছায়। পরে পরিবারের সদস্যরা মালদ্বীপ থেকে ফোনে তার মৃত্যুর খবর পান বলে জানা গেছে।


পরিবারের দাবি, সজীবের মরদেহ উদ্ধারের সময় একই কক্ষে থাকা তিন প্রবাসী সেখানে ছিলেন না। তাদের বর্তমান অবস্থান সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় সজীবের মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে বলে সন্দেহ করছেন স্বজনেরা।

এ বিষয়ে মালদ্বীপের পুলিশের বক্তব্য জানা সম্ভব হয়নি। ফলে সজীবের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

সজীবের আকস্মিক মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মহালক্ষ্মীপাড়া উত্তরপাড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সজীবের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছে তার পরিবার।

আরও পড়ুন