EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

জি-২০ সম্মেলনে পুতিনের সঙ্গে বৈঠক চান জেলেনস্কি, মস্কোর শর্ত

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ এএম

জি-২০ সম্মেলনে পুতিনের সঙ্গে বৈঠক চান জেলেনস্কি, মস্কোর শর্ত

ছবি: সংগৃহীত

অ অ

আসন্ন জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে তার প্রস্তাব প্রত্যাখ্যান করে মস্কো জানিয়েছে, জেলেনস্কির সঙ্গে বৈঠক হলে তা কেবল রাশিয়ার রাজধানী মস্কোতেই হতে পারে।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, যুদ্ধের অবসান ঘটাতে তিনি আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর মিয়ামিতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে পুতিনের মুখোমুখি হতে প্রস্তুত। তার মতে, বৈঠকের স্থান যাই হোক না কেন, আলোচনার মূল লক্ষ্য হতে হবে সুনির্দিষ্ট ফলাফল।

তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জেলেনস্কির প্রস্তাবকে অসম্ভব বলে মন্তব্য করেছেন। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, পেসকভ জানিয়েছেন, মস্কোতে জেলেনস্কির সঙ্গে বৈঠকে পুতিন প্রস্তুত আছেন।

এদিকে যুক্তরাষ্ট্র রাশিয়া-ইউক্রেন সংঘাত নিরসনে মধ্যস্থতার উদ্যোগ জোরদার করেছে। সম্প্রতি মার্কিন আলোচক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার কিয়েভ ও মস্কো সফর করেছেন। কুশনার জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে পরবর্তী পদক্ষেপের ঘোষণা আসতে পারে।

এ ছাড়া চলতি সেপ্টেম্বরের শেষের দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি।

ইউক্রেনীয় প্রেসিডেন্টের দাবি, যুদ্ধক্ষেত্রে বর্তমান অবস্থান ভালো থাকায় এবার আলোচনার জন্য তারা সুবিধাজনক জায়গায় রয়েছে।

তবে রাজনৈতিক আলোচনার চেষ্টা চললেও ইউক্রেনে সংঘাত ও বেসামরিক ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে। সাম্প্রতিক হামলা ও জ্বালানি খাতের সংকটের কারণে চলতি বছর ইউক্রেনের জিডিপি ১ দশমিক ৫ শতাংশ কমতে পারে। একই সঙ্গে আসন্ন শীতকাল চরম কঠিন হতে পারে বলে সতর্ক করেছে কিয়েভ।

অন্যদিকে, ক্রমাগত হামলা মোকাবিলায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অতিরিক্ত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র জরুরি হয়ে পড়েছে। তবে চাহিদা অনুযায়ী ক্ষেপণাস্ত্র উৎপাদনে যুক্তরাষ্ট্রের ঘাটতি থাকায় জেলেনস্কি ইউরোপীয় মিত্রদের কাছ থেকে আরও দ্রুত সামরিক সহায়তার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন