ইরান যুদ্ধ ‘শেষের পথে’: ট্রাম্প
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১০:১৮ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, এটি (যুদ্ধ) শেষের খুব কাছাকাছি পৌঁছেছে, হ্যাঁ।’
তিনি আরও বলেন, ‘আমি মনে করি, এটি শেষ হওয়ার একদম দ্বারপ্রান্তে রয়েছে।’
এর আগে সম্প্রচারিত ওই সাক্ষাৎকারের একটি অংশে ট্রাম্পকে একই ধরনের মন্তব্য করতে শোনা যায়। যেখানে তিনি যুদ্ধ পরিস্থিতিকে ‘শেষের খুব কাছাকাছি’ বলে উল্লেখ করেন।
এদিকে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, পাকিস্তানে ইরানের সঙ্গে সরাসরি আলোচনার দ্বিতীয় দফা শিগগিরই অনুষ্ঠিত হতে পারে। এছাড়া হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধের কারণে ইরানের সঙ্গে সমুদ্রপথে বাণিজ্য কার্যত বন্ধ রয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
অন্যদিকে, মধ্যপ্রাচ্য পরিস্থিতি ঘিরে উত্তেজনা বাড়ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি বলছে, যুদ্ধ আরও তীব্র হলে বৈশ্বিক অর্থনীতি মন্দার ঝুঁকিতে পড়তে পারে।
[সূত্র: ফক্স নিউজ, আল-জাজিরা]
