আলোচনার দ্বিতীয় দফায়ও মার্কিন দলে নেতৃত্বে জেডি ভ্যান্স
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৪২ এএম
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
আগামী সপ্তাহে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগে ইরানের সঙ্গে সম্ভাব্য দ্বিতীয় দফার সরাসরি আলোচনায়ও মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
আলোচনার বিষয়ে অবগত একাধিক সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, এই বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনারও উপস্থিত থাকতে পারেন।
সূত্রগুলো জানায়, ইরান সংকটের কূটনৈতিক সমাধান খুঁজে বের করার দায়িত্ব ট্রাম্প তাঁর এই তিন শীর্ষ উপদেষ্টার ওপরই ন্যস্ত করেছেন এবং তাঁদের প্রতি তাঁর পূর্ণ আস্থা রয়েছে।
গত শনিবার অনুষ্ঠিত ২১ ঘণ্টার ম্যারাথন বৈঠকের পর থেকেই সম্ভাব্য একটি চুক্তির লক্ষ্যে জেডি ভ্যান্স, স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার ইরানি পক্ষ এবং মধ্যস্থতাকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছেন।
যুদ্ধ পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে নতুন এই আলোচনা আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। [সূত্র: সিএনএন]
