ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
হাসপাতালে ১৫৩৫
স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পিএম
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৩৫ জন।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৫৫ জন মারা গেছেন।
এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৪৫ হাজার ৯০৬ জন।
আরও পড়ুন