EN ☀️
×

Follow Us

স্বাস্থ্য

একদিনে ডেঙ্গুতে মৃত্যু ৪, আক্রান্ত ছাড়ালো ১ লাখ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পিএম

একদিনে ডেঙ্গুতে মৃত্যু ৪, আক্রান্ত ছাড়ালো ১ লাখ

ছবি: সংগৃহীত

অ অ

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছেন। একই সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৬৭ জন। এ নিয়ে চলতি বছর আক্রান্তের সংখ্য এক লাখ ছাড়িয়েছে। 

সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। মারা যাওয়া চার জনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে সারাদেশে এ পর্যন্ত ৩০৭ জন মারা গেছেন। আর আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন এক লাখ এক হাজার ৪৪২ জন।

এর আগে গতকাল রবিবার (১১ অক্টোবর) একদিনে সর্বোচ্চ ২ হাজার ১৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

সারাদেশে ডেঙ্গুতে এ পর্যন্ত সর্বোচ্চ ৮৪ জন মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। দ্বিতীয় সর্বোচ্চ ৬৩ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে।

আরও পড়ুন