EN ☀️
×

Follow Us

স্বাস্থ্য

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁই ছুঁই

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পিএম

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁই ছুঁই
অ অ

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে  ডেঙ্গুতে মোট ২৯৯ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় এই রোগ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৬৩১ জন।

শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২১৯ জন, চট্টগ্রাম বিভাগে ২৩৪ জন, ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ২০৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৯২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪০৬ জন, খুলনা বিভাগে ১৮৪ জন, ময়মনসিংহ বিভাগে ৬১ জন, রাজশাহী বিভাগে ১৪১ জন, রংপুর বিভাগে ৭৫ জন এবং সিলেট বিভাগে ২৪ জন রয়েছেন।

চলতি বছরের ১০ অক্টোবর পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৭ হাজার ৮২ জন। চলতি বছরে এ যাবত মোট ৯১ হাজার সাত জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

আরও পড়ুন