আরও ১ জনের মৃত্যু
ডেঙ্গু আতঙ্ক কাটছে না, ২৫০ মৃত্যুতে উদ্বেগ
স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এডিস মশাবাহিত এই রোগে মোট মৃতের সংখ্যা বেড়ে ২৫০ জনে দাঁড়িয়েছে। নতুন করে ১ হাজার ১৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৮০ জন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৪৫ জন ভর্তি হয়েছেন। ঢাকার বাইরে সবচেয়ে বেশি ৩৩৩ জন রোগী ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে। এছাড়া বরিশালে ১৫১, খুলনায় ১১১, ময়মনসিংহে ৭৭ এবং রংপুরে ৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরে এ পর্যন্ত মোট ৮২ হাজার ৭৬১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৭৬ হাজার ৮৬২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫ হাজার ৬৪৯ জন চিকিৎসাধীন রয়েছেন।