EN ☀️
×

Follow Us

স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু

চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু ২০৯ জন; সেপ্টেম্বরের ২৩ দিনেই মারা গেছেন ১১২ জন

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পিএম

ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু

ছবি: সংগৃহীত

অ অ

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৮২ জন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মোট ২০৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বরের প্রথম ২৩ দিনে মারা গেছেন ১১২ জন। আগস্টে মৃত্যু হয়েছে ৪৩ জনের, জুলাইয়ে ৩৬ জনের ও জুনে ১৩ জনের। মে মাসে একজনের এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে রোগীর মৃত্যু হয়েছে।

বুলেটিনে বলা হয়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৭৮২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ১৪৯ জনে।

একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৭৫৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ হাজার ৮৭৪ জন।

আরও পড়ুন