EN ☀️
×

Follow Us

স্বাস্থ্য

ডেঙ্গু কেড়ে নিলো আরও ৭ প্রাণ, হাসপাতালে নতুন ভর্তি ১৫৯৩

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পিএম

ডেঙ্গু কেড়ে নিলো আরও ৭ প্রাণ, হাসপাতালে নতুন ভর্তি ১৫৯৩
অ অ

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭ জন মারা গেছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো মোট ১৬৪ জনে। একই সঙ্গে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও ১ হাজার ৫৯৩ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৫৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৫ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৩৮৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩২ জন, খুলনা বিভাগে ২৯০ জন, ময়মনসিংহ বিভাগে ৮২ জন, রাজশাহী বিভাগে ১৩৭, রংপুর বিভাগে ৬৫ জন এবং সিলেট বিভাগে ৯ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত মোট ডেঙ্গু রোগী শনাক্ত হয় ৫৫ হাজার ১৬৩ জন। আর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মারা গেছে ঢাকায়। এ বিভাগে মোট মৃতের সংখ্যা ৮০ জন। তার পরের অবস্থান খুলনায় ২৯ জন। এ বছর ডেঙ্গুতে সবচেয়ে মারা গেছে সিলেটে, প্রাণহানি মাত্র ১ জনের।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ দুই হাজার ৮৬১ জন। ওই বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছিল ৪১৩ জনের।

আরও পড়ুন