EN ☀️
×

Follow Us

বিনোদন

মিমি চক্রবর্তীর বাগদান ও আইনি বিয়ে সম্পন্ন

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পিএম

মিমি চক্রবর্তীর বাগদান ও আইনি বিয়ে সম্পন্ন

মিমি চক্রবর্তী

অ অ

দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর জীবনের নতুন অধ্যায়ে পা রাখছেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বাগদান ও আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তিনি। তাঁর হবু স্বামী সিদ্ধার্থ দত্ত পেশায় মেরিন ইঞ্জিনিয়ার এবং নৌবাহিনীতে কর্মরত।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং চলচ্চিত্রজগতের ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে আংটিবদল ও আইনি বিয়ের নিবন্ধন সম্পন্ন হয়।


সিদ্ধার্থ চলচ্চিত্রজগতের কেউ নন। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর তাঁকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন মিমি।

পারিবারিক এ আয়োজনে উপস্থিত ছিলেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়, পোশাকশিল্পী অভিষেক রায়সহ চলচ্চিত্রজগতের আরও কয়েকজন পরিচিত মুখ।

জানা গেছে, বাগদান ও আইনি বিয়ের পর শুরু হবে বিয়ের মূল আয়োজনের প্রস্তুতি। আগামী ৫ ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গের পাহাড়ি শহর কালিম্পংয়ে বসবে বিয়ের আসর। তিন দিনব্যাপী জমকালো আয়োজন শেষে ১১ ডিসেম্বর হবে বিবাহোত্তর সংবর্ধনা। এর মধ্য দিয়েই শেষ হবে মিমির বিয়ের আনুষ্ঠানিকতা।

আরও পড়ুন