বিটিভিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের যত আয়োজন
ডেইলি সান রিপোর্ট, বিনোদন
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০১:১২ পিএম
ছবি: সম্পাদিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) নানা আঙ্গিকের অনুষ্ঠান সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। তাৎপর্যপূর্ণ ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই দিনে গান, কবিতা, প্রামান্য অনুষ্ঠান ও সরাসরি অনুষ্ঠান সম্প্রচার করবে সরকারি চ্যানেলটি।
সকাল ১০টায় ঢাকার আর্মি স্টেডিয়াম থেকে সশস্ত্র বাহিনীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বিটিভি। সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ওপেন এয়ার কনসার্টও সরাসরি সম্প্রচার করা হবে।
এই উন্মুক্ত কনসার্টে বিনামূল্যে প্রবেশ করা যাবে। অংশ নেবে নগরবাউল জেমসসহ বাংলাদেশের জনপ্রিয় সাতটি ব্যান্ড।
বিকেল সাড়ে ৪টায় প্রচারিত হবে ড. আনারুল হকের উপস্থাপনায় স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান। এখানেআটজন কবির সঙ্গে কথোপকথনের পাশাপাশি থাকছে বিপ্লব ও সংহতি দিবস নিয়ে রচিত আটটি কবিতা পাঠ।
এ ছাড়া রাত ১০টা ৪০ মিনিটে প্রচারিত হবে দিবসটির বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান ‘বিপ্লবের দিনগুলো’। রাত ১১টায় থাকছে বিশেষ আলোচনা অনুষ্ঠান। ড. আবদুল্লাহ-আল-মামুনের উপস্থাপনায় এ অনুষ্ঠানে আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ, তাৎপর্য ও সংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরতেই বিটিভির এই বিশেষ আয়োজন।
