৭ নভেম্বর বিনা টিকেটে এক মঞ্চে জনপ্রিয় সাত ব্যান্ড
ডেইলি সান রিপোর্ট, বিনোদন
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৫ এএম
জেমসের নগরবাউলসহ কনসার্টে অংশ নেবে ওয়ারফেজ, মাইলস, শিরোনামহীন, আর্টসেল, মেকানিক্স ও ফিডব্যাক। ছবি: সংগৃহীত
জাতীয়
বিপ্লব ও সংহতি দিবস
উপলক্ষে রাজধানীর
মানিক মিয়া অ্যাভিনিউতে এক
মঞ্চে গান শোনাবেন দেশের
জনপ্রিয় সাতটি ব্যান্ড। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বিশেষ এই সংগীতানুষ্ঠানের নাম
দেওয়া হয়েছে ‘কনসার্ট ফর সলিডারিটি’।
আগামী
শনিবার (৭ নভেম্বর) এ
আয়োজনে মঞ্চে থাকবেন জেমস ও তাঁর
ব্যান্ড নগরবাউল। শ্রোতাদের জন্য থাকছে বিনামূল্যে
কনসার্ট উপভোগের সুযোগ।
কনসার্টে
নগরবাউলসহ অংশ নেবে ওয়ারফেজ,
মাইলস, শিরোনামহীন, আর্টসেল, মেকানিক্স ও ফিডব্যাক। আয়োজকদের
সূচি অনুযায়ী, বিকেল ৩টায় দর্শকদের জন্য
ভেন্যুর গেট খুলে দেওয়া
হবে।
কনসার্ট শুরু হবে বিকেল ৪টায়। প্রায় সাত ঘণ্টার এই আয়োজন সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

গত দুই বছরে দেশের
বিভিন্ন উন্মুক্ত স্থানে বড় পরিসরে কনসার্ট
আয়োজনের প্রবণতা কিছুটা কমেছে। নিরাপত্তাজনিত কারণেও বাতিল হয়েছে বেশ কয়েকটি সংগীতানুষ্ঠান।
এমন বাস্তবতায় মানিক মিয়া অ্যাভিনিউর এই
আয়োজন কনসার্ট ও সংগীতপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে কাজ করবে।
কনসার্টে অংশ নেওয়ার খবর জানিয়ে ইতোমধ্যে শ্রোতাদের আমন্ত্রণ জানিয়েছে ব্যান্ড ওয়ারফেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যান্ডটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘একটি শহর, একটি মঞ্চ, সাতটি আইকনিক সংগীত পরিবেশনা। ঐক্য ও সংহতির এক অনন্য চেতনা। প্রস্তুত হোন এক অবিস্মরণীয় সংগীত আয়োজনের জন্য।’