EN ☀️
×

Follow Us

বিনোদন

আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় ওমর সানির উদ্বেগ

ডেইলি সান রিপোর্ট, বিনোদন

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পিএম

আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় ওমর সানির উদ্বেগ

ছবি: চিত্রনায়ক ওমর সানীর ফেসবুক প্রোফাইল থেকে সংগৃহীত ও সম্পাদিত

অ অ

জনপ্রিয় সংগীতশিল্পী ও জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের গাড়িতে শনিবার গুলি চালানোর ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে চিত্রনায়ক ওমর সানী। 

বিষয়টি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করে চিত্রনায়ক ওমর সানি তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেন। আসিফ আকবরের গুলিতে ক্ষতবিক্ষত গাড়ি ও আসিফের ছবি যুক্ত করে পোস্টটি দেন ওমর সানি।

ওই পোস্টে অভিনেতা লিখেন, ‘গায়ক আসিফ আকবরের গাড়িতে গুলি করা একটা অশনি সংকেত। এটা হওয়া উচিত না, আসিফ তোমার দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ ভালো রাখুন তোমাকে।’

শনিবার (২৪ অক্টোবর) ভোর ৪টা ৫০ মিনিটের দিকে মগবাজারের বিশাল মার্কেটের সামনে একটি সিএনজিতে করে এক যুবক এসে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।

শিল্পী আসিফ আকবর হামলার সময় বিশাল মার্কেটের তিনতলায় নিজের অফিসে অবস্থান করছিলেন। দুর্বৃত্তদের ছোড়া গুলিতে তাঁর গাড়ির পেছনের ডান পাশের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় আসিফ আকবরের শারীরিকভাবে কোনো ক্ষতি হয়নি।

গুলির শব্দ শুনে তাৎক্ষণিকভাবে নিচে নেমে আসেন আসিফ আকবর। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

এ ঘটনায় আসিফ আকবরের ব্যক্তিগত বা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়েও এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন