EN ☀️
×

Follow Us

বিনোদন

‘রণবাগী’ মুক্তির আগে থালাপতি বিজয়ের সঙ্গে বিজয়-রাশমিকার সাক্ষাৎ

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পিএম

‘রণবাগী’ মুক্তির আগে থালাপতি বিজয়ের সঙ্গে বিজয়-রাশমিকার সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

অ অ

দক্ষিণী সিনেমার জনপ্রিয় তিন মুখ—বিজয় দেবেরাকোন্ডা, থালাপতি বিজয় ও অভিনেত্রী রাশমিকা মান্দানাকে একসঙ্গে একফ্রেমে দেখে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে। রুপালি পর্দার তারকাখ্যাতি ও রাজনৈতিক ব্যক্তিত্বের এই মেলবন্ধন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে আলোচনা।

শুক্রবার (১৬ অক্টোবর) প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে পরিচালক রাহুল সাংকৃত্যায়নের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রণবাগী’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। ১৮৭৬-৭৮ সালের মাদ্রাজ দুর্ভিক্ষের পটভূমিতে নির্মিত সিনেমাটিতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে এক সাধারণ মানুষের সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে।

সিনেমাটিতে সিঙ্গারামালা ববিলি ‘রণবাগী’ চরিত্রে অভিনয় করেছেন বিজয় দেবেরাকোন্ডা। তার স্ত্রী জয়াম্মার চরিত্রে রয়েছেন রাশমিকা মান্দানা। সিনেমাটির মুক্তির আগে থালাপতি বিজয়ের সঙ্গে দেখা করেন এই দুই তারকা। আসন্ন সিনেমার প্রচারের পাশাপাশি প্রিয় তারকা ও অনুপ্রেরণাদায়ী নেতার প্রতি শ্রদ্ধা জানাতেই এ সাক্ষাৎ বলে জানা গেছে।


সিনেমা মুক্তির আগে তিন তারকার এই সাক্ষাৎ বিনোদন অঙ্গনে সাড়া ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সাক্ষাতের মুহূর্তগুলো ভাগ করে নিজেদের অনুভূতির কথাও জানিয়েছেন বিজয় ও রাশমিকা।

এক পোস্টে রাশমিকা লিখেছেন, দীর্ঘদিন ধরে তিনি যার ভক্ত, যার সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে এবং যিনি এখন একজন সফল মুখ্যমন্ত্রী—তার এই পথচলা অত্যন্ত অবিশ্বাস্য ও অনুপ্রেরণাদায়ী।

অন্যদিকে, বিজয় দেবেরাকোন্ডা লিখেছেন, ব্যস্ত দিনের শেষেও থালাপতি বিজয় যেভাবে তাদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন এবং জীবন ও কাজের মূল্যবান অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন, তাতে এক সাক্ষাতেই তিনি সবার প্রিয় হয়ে উঠেছেন।

আরও পড়ুন