EN ☀️
×

Follow Us

শিক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মুখোমুখি লেখক হারুন হাবীব

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১১:২৫ এএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মুখোমুখি লেখক হারুন হাবীব

ছবি: সংগৃহীত

অ অ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘লেখকের মুখোমুখি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ভিডিও কনফারেন্স কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। মূল বক্তা হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন লেখক, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা হারুন হাবীব। 

সেমিনারে সভাপতিত্ব করেন জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের পরিচালক মহসিনা হোসাইন।

অনুষ্ঠানে হারুন হাবীব তাঁর জীবনসংগ্রাম, সাহিত্যচর্চা ও মুক্তিযুদ্ধের স্মৃতি শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেন। এ সময় শিক্ষার্থীরা সরাসরি তাঁর সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং নিজেদের ভাবনা তুলে ধরেন।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সাহিত্য ও গবেষণাভিত্তিক চর্চায় উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

আরও পড়ুন