EN ☀️
×

Follow Us

শিক্ষা

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৩:৫০ পিএম

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা
অ অ

আগামী বছরের (২০২৭) ১৪ মার্চ থেকে শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ১৫ এপ্রিল। অর্থাৎ প্রায় এক মাস ধরে চলবে মাধ্যমিক পর্যায়ের গুরুত্বপূর্ণ এই পাবলিক পরীক্ষা।

সোমবার (২৪ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ১৪ মার্চ থেকে শুরু করার সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষা শেষ হবে ১৫ এপ্রিল। তবে পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরে প্রকাশ করা হবে।

এদিকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।


নীতিমালা অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত।

ভর্তি প্রক্রিয়ার প্রয়োজনীয় কার্যক্রম শেষ হওয়ার পর ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন