EN ☀️
×

Follow Us

শিক্ষা

নকলের চল্লিশা-দাফন-কাফন সব করেছিলাম, পুনর্জন্ম নেবে ভাবিনি: শিক্ষামন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পিএম

নকলের চল্লিশা-দাফন-কাফন সব করেছিলাম, পুনর্জন্ম নেবে ভাবিনি: শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

অ অ

পরীক্ষায় নকলের পুনরুত্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, একসময় নকল দমনে কঠোর ব্যবস্থা নিয়ে এর ‘চল্লিশা-দাফন-কাফন’ সম্পন্ন করা হয়েছিল, কিন্তু তা আবার ফিরে আসবে—এটি তার ধারণায় ছিল না।

রবিবার (১২ এপ্রিল) রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ঢাকা অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে নকলের ধরন পরিবর্তিত হয়ে ডিজিটাল রূপ নিয়েছে। কিছু ক্ষেত্রে শিক্ষকরা খাতায় উত্তর লিখে দেওয়া বা অতিরিক্ত নম্বর প্রদানের মাধ্যমে অনিয়মে জড়িয়ে পড়ছেন, যা শিক্ষাব্যবস্থার জন্য উদ্বেগজনক।

তিনি বলেন, বিদ্যমান আইনের সীমাবদ্ধতার কারণে নকল প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বাধা রয়েছে। আগে কেবল নকলের সময় হাতে-নাতে ধরা পড়লেই ব্যবস্থা নেওয়া যেত। এ পরিস্থিতি পরিবর্তনে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে খাতা পুনর্মূল্যায়নের সুযোগ রাখা যায় এবং পরীক্ষকদের কাজ মূল্যায়ন করা সম্ভব হয়।

মন্ত্রী আরও বলেন, পরীক্ষকদের জবাবদিহিতা নিশ্চিত করতে পুরস্কার ও শাস্তির ব্যবস্থা থাকা প্রয়োজন। বর্তমানে মূল্যায়ন প্রক্রিয়ায় সেই কাঠামোর ঘাটতি রয়েছে।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, অনেক ক্ষেত্রে ব্যক্তিগত দায়ের চেয়ে পদ্ধতিগত দুর্বলতাই বড় সমস্যা। জবাবদিহিতা নিশ্চিত করা গেলে পরিস্থিতির উন্নতি সম্ভব।

এছাড়া বিভিন্ন শিক্ষা বোর্ডে ফলাফল নিয়ে অস্বাস্থ্যকর প্রতিযোগিতার কথাও উল্লেখ করেন তিনি। অতিরিক্ত নম্বর দিয়ে পাসের হার বাড়ানোর প্রবণতা শিক্ষার মান ক্ষুণ্ন করছে বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।

তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়নে ভবিষ্যতে শিক্ষকদের পাঠদানের মান ও পদ্ধতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া

আরও পড়ুন