EN ☀️
×

Follow Us

স্বাস্থ্য

দেশে হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৫:১১ পিএম

দেশে হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
অ অ

দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত) এই রোগে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ জন মারা গেছে উপসর্গ নিয়ে এবং ৪ জন হামে আক্রান্ত হয়ে।

রবিবার (১২ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১৫১ শিশুর মৃত্যু হয়েছে। আর হামে মারা গেছে ২৮ শিশু।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬৮ শিশু। আর হাম শনাক্ত হয়েছে ১৫০ জনের।

এখন পর্যন্ত হামে আক্রান্ত মোট শিশুর সংখ্যা ২ হাজার ৬৩৯। আর সন্দেহজনক হাম নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ২২৫। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ৭ হাজার ৬৫৬ শিশু।

আরও পড়ুন