EN ☀️
×

Follow Us

অর্থনীতি

১ ডিসেম্বর থেকেই বাড়তি বেতন পাবেন পোশাকশ্রমিকরা: বোর্ড চেয়ারম্যান

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পিএম

১ ডিসেম্বর থেকেই বাড়তি বেতন পাবেন পোশাকশ্রমিকরা: বোর্ড চেয়ারম্যান
অ অ

আগামী ১ ডিসেম্বর থেকেই পোশাকশ্রমিকরা বর্ধিত বেতন পাবেন বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। পোশাকশিল্পে চলমান অস্থিরতার পরিপ্রেক্ষিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সৈয়দ আজাদ সুবহানী বলেন, আইন অনুযায়ী মজুরি বোর্ড গঠনের পর নতুন মজুরি নির্ধারণের জন্য ছয় মাস সময় দেওয়া হয়। তবে পোশাক খাতে চলমান বিশৃঙ্খলার কারণে দেশের স্থিতিশীলতা যেন বিঘ্নিত না হয়, তা বিবেচনায় নিয়ে দ্রুত মজুরি নির্ধারণ করতে চায় বোর্ড।

তিনি জানান, মজুরি বোর্ডের তৃতীয় সভার আগে ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকদের জীবনযাত্রার পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন ও পর্যবেক্ষণ করা হচ্ছে। মালিক ও শ্রমিক—উভয় পক্ষের বাস্তবতা বিবেচনায় নিয়ে নতুন মজুরির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত হওয়ায় শ্রমিকদের মধ্যে অবিশ্বাস তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন চেয়ারম্যান। তিনি বলেন, মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং বোর্ডের একজন সদস্য অসুস্থ থাকায় সভাটি সাত দিন পিছিয়ে দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের পেছনে অন্য কোনো কারণ বা চাপ নেই।

আরও পড়ুন