৩০তম ইউএস ট্রেড ফেয়ার সফল আয়োজনে অ্যামচেমকে অভিনন্দন যুক্তরাষ্ট্রের
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পিএম
৩০তম ইউএস ট্রেড ফেয়ার সফলভাবে আয়োজন করায় আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশকে (অ্যামচেম) অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র।
রবিবার (৮ নভেম্বর) ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অভিনন্দন জানানো হয়।
পোস্টে বলা হয়, তিন দিনব্যাপী এই মেলায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশের ক্রেতা, ব্যবসায়িক অংশীদার ও বিনিয়োগকারীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার সুযোগ পেয়েছে।
এ ধরনের আয়োজন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের ভবিষ্যৎকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে বলেও পোস্টে উল্লেখ করা হয়।
আরও পড়ুন
