EN ☀️
×

Follow Us

অর্থনীতি

আবারও বাড়ল বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ছাড়াল ৩৬.১৪ বিলিয়ন ডলার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পিএম

আবারও বাড়ল বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ছাড়াল ৩৬.১৪ বিলিয়ন ডলার

ছবি: সংগৃহীত

অ অ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বেড়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, মোট বা গ্রস রিজার্ভ বেড়ে ৩ হাজার ৬১৪ কোটি ৫৪ লাখ ৮০ হাজার ডলার, অর্থাৎ ৩৬ দশমিক ১৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ১২৯ কোটি ৮২ লাখ ৩০ হাজার ডলার, অর্থাৎ ৩১ দশমিক ২৯ বিলিয়ন ডলার।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করে।

এর আগে, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) জুলাই ও আগস্ট মাসের আমদানি বিল বাবদ ১৩৯ কোটি ২২ লাখ ৭ হাজার মার্কিন ডলার পরিশোধ করা হয়। এর ফলে আগস্টের শেষ দিকে ৩৭ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে থাকা গ্রস রিজার্ভ কমে ৩৬ বিলিয়ন ডলারের ঘরে নেমে আসে।

তবে আকুর বিল পরিশোধের পর আবারও রিজার্ভ বাড়তে শুরু করে। সর্বশেষ তথ্য অনুযায়ী, তা বেড়ে ৩৬ দশমিক ১৪ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।


আন্তর্জাতিক লেনদেন ও আমদানি বিল পরিশোধে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) সদস্য দেশগুলোর জন্য একটি আঞ্চলিক ব্যবস্থা। এর মাধ্যমে সদস্য দেশগুলোর পারস্পরিক আমদানি-রপ্তানি লেনদেন নিষ্পত্তি করা হয়। সাধারণত দুই মাস পরপর আকুর বিল পরিশোধ করা হয়, অর্থাৎ বছরে মোট ছয় দফায় এই বিল পরিশোধের ব্যবস্থা রয়েছে।

আকুর প্রধান কার্যালয় ইরানের রাজধানী তেহরানে। বর্তমানে এর সদস্য নয়টি দেশ—বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, মিয়ানমার ও ইরান।

আরও পড়ুন