EN ☀️
×

Follow Us

অর্থনীতি

১০৩ এনওসি বাতিল, ভারত থেকে বন্ধ ইলিশ আমদানি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পিএম

১০৩ এনওসি বাতিল, ভারত থেকে বন্ধ ইলিশ আমদানি

ছবি: সংগৃহীত

অ অ

মৎস্য অধিদপ্তরের ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিলের পর ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানির প্রক্রিয়া বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনকের স্বাক্ষরিত এক চিঠিতে ১০৩টি অনাপত্তি সনদ বাতিল করা হয়।

আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মৎস্য অধিদপ্তরের চিঠিতে ১০৩টি অনাপত্তি সনদ বাতিলের কথা জানানো হয়েছে। এর ফলে ইলিশ আমদানি বন্ধ থাকায় আমদানিকারকেরা বিপাকে পড়েছেন।


ইলিশ আমদানিকারক সৈয়েদ মহিদুল হক রুবাই বলেন, হঠাৎ আমদানি বন্ধ হয়ে যাওয়ায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। আমদানির জন্য ভারতে কেনা ইলিশ সেখানে আটকে রয়েছে। এখন কম দামে সেগুলো ফেরত দিতে হবে। এর সঙ্গে আমদানি প্রক্রিয়ায় হওয়া খরচও লোকসানের বোঝা বাড়াচ্ছে।

আরও পড়ুন