কানাডার শ্রমবাজারে দক্ষ কর্মী নিতে আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পিএম
ছবি: মন্ত্রণালয়
মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের ইন্দো-প্যাসিফিক বিষয়ক সহকারী উপমন্ত্রী ওয়েলডন এপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রস্তাব দেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, কানাডার শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশে দক্ষ কর্মীর পর্যাপ্ত সুযোগ রয়েছে। কানাডা চাইলে নিজস্ব প্রশিক্ষক পাঠিয়ে অথবা যৌথ উদ্যোগে বাংলাদেশে বিশেষায়িত প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠা করতে পারে। এর মাধ্যমে প্রয়োজনীয় দক্ষ জনবল তৈরি করা সম্ভব।
জবাবে ওয়েলডন এপ বলেন, কানাডার অর্থনীতিতে নার্স ও কেয়ারগিভারসহ বিভিন্ন খাতে দক্ষ কর্মীর চাহিদা রয়েছে। বাংলাদেশের প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখছে তাঁর দেশ।
বৈঠকে অনিয়মিত অভিবাসন রোধ, নিরাপদ ও নিয়মিত অভিবাসন উৎসাহিত করা এবং দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। এ ছাড়া সাইবার নিরাপত্তা, যৌথ বিনিয়োগ ও রোহিঙ্গা সংকট নিয়েও দুই পক্ষের মধ্যে কথা হয়।
-6b053db8e476e-6b054125d49ab.jpg)